Wednesday, April 1, 2026

টুইটারের নতুন CEO-কে? টুইটেই নাম ঘোষণা মাস্কের!

Date:

Share post:

অনেকদিন ধরে জল্পনা চলছিল, অবশেষে নতুন সিইও (CEO) পেল টুইটার (Twitter) ।শুক্রবার কর্ণধার এলন (Elon Musk) নিজেই টুইট করে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারের (CEO) সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি হলেন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সদ্য প্রাক্তন সর্বময় কর্ত্রী লিন্ডা ইয়াকারিনো(Linda Yaccarino)।

তবে টুইটারের টুইস্ট ছিল মাস্কের ঘোষণাতেও। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের ইঙ্গিত নিঃসন্দেহে চমকপ্রদ । সেখানে নতুন সিইও এর সন্ধান পাওয়া গেছে বললেও নাম জানাননি মাস্ক। খুব স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছিল, উঠে এসেছিল একাধিক নাম। ইয়াহুর প্রাক্তন সিইও মরিসা মায়ার, প্রাক্তন ইউটিউব সিইও সুসান ওয়াজ়সিকি এবং মাস্কের স্টার্টআপ সংস্থা নিউরালিঙ্কের শীর্ষ কর্তা শিভন জিলিস প্রমুখ নাম নিয়ে আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ভারতীয় সময় ৯টা ১৯ মিনিট নাগাদ টুইট করে এলন মাস্ক লেখেন, ‘‘আমি টুইটারের নতুন সিইও হিসাবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানাতে পেরে উত্তেজিত।’’ সূত্রের খবর লিন্ডা আপাতত ব্যবসায়িক দিক সামলাবেন। প্রযুক্তিগত দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মাস্ক।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...