Monday, April 6, 2026

কর্নাটকে ভরাডুবির পরে ফের বাংলায় নজর! চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী

Date:

Share post:

কর্নাটকের নির্বাচনের ফলের পরে হালে পানি পাচ্ছে না গেরুয়া শিবির। আগামী লোকসভা নির্বাচনে গড় বাঁচাতে বিভিন্ন রাজ্যে যাওয়া শুরু করছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এমাসেই বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রোজগার মেলায় ২২ মে হাজির থাকতে পারেন মোদি।

রোজগার মেলায় যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গেও মোদি দেখা করবেন বলে বিজেপি সূত্রে খবর। সামনে পঞ্চায়েত ভোট। কর্নাটকের ক্ষত মেটাতে মরিয়া গেরুয়া শিবির ফের বঙ্গে ঝাঁপাতে চাইছে। কিন্তু গত বিধানসভা ভোটে যেভাবে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল, তাতে ফের জাতীয় নেতৃত্বের ডেলিপ্যাসেঞ্জারিতে কাজ হবে না বলে রাজনৈতিক মহলের। প্রধানমন্ত্রী বঙ্গ সফর কতদিনের তা এখনও জানানো হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...