Tuesday, March 31, 2026

চাপ বাড়ল খাড়গের!দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে ডাক পড়লেও যাবেন কী শিবকুমার?

Date:

Share post:

সিদ্ধারামাইয়াই  কি আরও এক বার কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন? না কি এ বার মুখ্যমন্ত্রিত্বে নতুন মুখ আনবে কংগ্রেস? এই জল্পনার মাঝেই সোমবার সিদ্ধারামাইয়া এবং ডি কে শিবকুমারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে, সোমবার ডি কে শিবকুমার জানিয়েছেন, আজ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে হাজির থাকতে পারছেন কিনা তা এখনও ভেবে দেখেনি তিনি।

আরও পড়ুন:অভিজ্ঞ সিদ্ধারামাইয়া নাকি “কংগ্রেসম্যান” শিবকুমার, কন্নড়ভূমে কার মাথায় উঠবে মুখ্যমন্ত্রীর মুকুট?
সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে থাকবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।প্রথমটাই সব ঠিক থাকলেও শেষ মূহুর্তে ডি কে শিবকুমার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জানান আজ দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না তিনি। আজ তাঁর জন্মদিন। ৬১ তে পা দিলেন শিবকুমার। তাই দিল্লিতে তিনি থাকবেন কিনা, তা স্পষ্ট করে জানাননি তিনি।
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা, বৈঠক চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খাড়গেই। ফলে শিবকুমারের এই সিদ্ধান্তে খাড়গের ওপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। সোমবারের বৈঠকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কিন্তু সেই বৈঠকে শিবকুমার না থাকলে বৈঠক কতটা সফল হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

 

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...