Saturday, June 27, 2026

মোদির আগেই বাইডেনের দেশে যাচ্ছেন রাহুল, নিউইয়র্কে রয়েছে ভারতীয়দের সমাবেশ

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে জুনে আমেরিকা যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে তাঁর সফরের আগেই ১০ দিনের সফরে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। জানা গিয়েছে, আগামী ৩১ মে আমেরিকার(America) যাবেন তিনি। সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কে পাঁচ হাজার ভারতীয়কে নিয়ে সমাবেশ করবেন কংগ্রেস নেতা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ৩১ মে আমেরিকা পৌঁছবেন তিনি। সবমিলিয়ে এগারো দিন থাকবেন রাহুল। তার মধ্যেই ৪ জুন নিউ ইয়র্কে বিশাল জনসভা করবেন তিনি। বিখ্যাত ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের এই জনসভায় অন্তত ৫ হাজার প্রবাসী ভারতীয় যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এই সফরে ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে বেশ কয়েকটি আলোচনাসভায় অংশ নেবেন রাহুল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবমিলিয়ে একরাশ কর্মসূচি হাতে নিয়ে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী।

এদিকে রাহুলের সফর শেষের পর আমেরিকা যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জুন ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আর মজবুত করতে প্রধানপন্ত্রির এই আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি বজায় রাখতে আলোচনায় বসবে ভারত ও আমেরিকা।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...