Sunday, April 5, 2026

আজাদ হিন্দের ইতিহাস সংক্রান্ত বই প্রকাশে কেন্দ্রের আপত্তি নেই: ইঙ্গিত আদালতের

Date:

Share post:

আজাদ হিন্দ বাহিনীর (Azad Hind) ইতিহাস সম্পর্কিত বই প্রকাশ করতে কোনও আপত্তি নেই কেন্দ্রীয় প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের(SukhenduShekhar Roy) দায়ের করা জনস্বার্থ মামলায় আদালতকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি এটাও জানানো হয়েছে গোটা বিষয়টি এখন প্রধানমন্ত্রীর দফতরের বিচারাধীন। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt)।

ঘটনার সূত্রপাত ১৯৪৮-৪৯ সাল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস সংক্রান্ত গবেষণার দায়িত্ব দেওয়া হয় ঐতিহাসিক প্রতুল গুপ্তকে। তবে দীর্ঘ ৭৫ বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক গবেষণার পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হয়নি। যার জেরে ২০০৮ সালে নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ তথ্য জানার অধিকার আইনে পাণ্ডুলিপিটির প্রতিলিপি দাবি করলে তৎকালীন কংগ্রেস সরকার তা নাকচ করে দেয়। এর দুই বছর পর ২০১০ আসলে কেন্দ্রকে এই বই মুদ্রণের নির্দেশ দেয় তথ্য কমিশনার। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। যদিও আদালত কমিসনারের নির্দেশই বহাল রাখে। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় তৎকালীন মনমোহন সিংয়ের সরকার। আদালতে কংগ্রেস সরকার যখন দফায় দফায় ধাক্কা খাচ্ছে ঠিক সেই সময় একটি সুত্র মারফৎ জানা যায় এই বই প্রকাশ হলে আন্তর্জাতিক সম্পরকে এর কোনও প্রভাব পড়বে না।

এদিকে বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এই বইয়ের ১৮৬ থেকে ১৯১ পৃষ্টায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির। তিনি দুর্ঘটনার পর অন্য কোথাও চলে যান। আগামী ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে নেতাজি মামলায় আদালত কী রায় দেয় সেদিকেই নজর থাকবে গোটা দেশের।

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...