Saturday, April 4, 2026

মেসিকে নিয়ে বড় মন্তব্য বার্সা সভাপতির, বললেন, লিওকে দলে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হবে

Date:

Share post:

চলতি বছর শেষ হচ্ছে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি। সূত্রের খবর, নতুন করে পিএসজির সঙ্গে চুক্তির কোন সম্ভাবনা নেই আর্জেন্তাইন তারকার। আর এরপরই মেসিকে পেতে ঝাঁপিয়েছে বিভিন্ন ক্লাব। সৌদিআরবের আল হিলাল, আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে পিছিয়ে নেই লিওর পুরোনো ক্লাব বার্সেলোনাও। সূত্রের খবর, ইতিমধ‍্যেই আল হিলাল এবং ইন্টার মায়ামি বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে লিওকে। আর এবার মেসিকে নিয়ে বড় মন্তব্য করলেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। তিনি জানিয়েছেন, সবরকম চেষ্টা করা হবে মেসিকে দলে ফিরিয়ে আনার।

এই নিয়ে বার্সা সভাপতি বলেন,”আমরা সবরকম চেষ্টা করব যাতে বার্সেলোনায় মেসিকে ফিরিয়ে আনা যায়। কিছু দিন আগেই মেসির সঙ্গে আমার কথা হয়েছে। সুন্দর পরিবেশে কথা বলেছি। আমরা দু’পক্ষই সম্পর্ক আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে আগ্রহী। বার্সেলোনা, বার্সেলোনাই। বিশ্বের যে কোনও ক্লাবের সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারি আমরা। আল হিলাল সৌদি আরবে ভাল কাজ করছে। প্রচুর বিনিয়োগও করছে। তাও জোর দিয়ে বলছি, বার্সেলোনাই মেসির বাড়ি। যে কোনও মূল্যে মেসিকে চাই আমি।”

মেসি খেলবেন ধরে নিয়েই আগামী মরশুমের দল গঠনের কাজ শুরু করেছে বার্সেলোনা। এই নিয়ে বার্সা সভাপতি বলেন,”আমরা ইতিমধ্যেই আগামী বছরের দলগঠন নিয়ে কাজ শুরু করেছি। আশা করি আমরা দলকে শক্তিশালী করতে পারব। আমরা ক্লাবে এমন পরিকল্পনা করছি যাতে আমাদের হাতে যথেষ্ট ফেয়ার প্লে থাকে দলকে উন্নত করার জন্য। আমরা আমাদের হোমওয়ার্ক করছি যাতে আগামী মরশুমে আরও ভালো দল আমরা গড়তে পারি।”

আরও পড়ুন:বড় চমক মোহনবাগানের, সবুজ-মেরুন ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...