Thursday, June 4, 2026

মেদ থাকলে যাবে চাকরি! পুলিশের ফিটনেস ফেরাতে ৬ মাসের চরমসীমা হিমন্ত

Date:

Share post:

চাকরি পাওয়ার পর ‘অলস’ পুলিশকে(Police) জব্দ করতে কঠোর পদক্ষেপ। চাকরি ক্ষেত্রে মেদবহুল ‘অলস’ পুলিশ আর নয়। নিরাপত্তার দায়িত্ব যাদের কাঁধে তাঁদের ফিট থাকতে হবে সর্বদা, অন্যথায় যাবে চাকরি। এই লক্ষ্যেই অসমে(Assam) মেদবহুল পুলিশদের জন্য ৬ মাসের চরম সীমা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant BiswaSharma)। এই ৬ মাসের মধ্যে শরীরের মেদ না ঝরালে হারাতে হবে চাকরি। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে অসম সরকারের তরফে।

অসম প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের পর দিন থেকে রাজ্যের সব পুলিশের বডি মাস ইনডেক্স(BMI) পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ হাতে বাকি আর ৩ মাস। এই সময়সীমার মধ্যে বিএমআই পরীক্ষায় পাশ করতে হবে সব পুলিশকে। প্রমাণ করতে হবে তাঁদের শরীরে অবাঞ্ছিত মেদ নেই। তবে প্রথম পরীক্ষায় ফেল করলে অবশ্য বিকল্প থাকবে। আরও ৩ মাস পরে হবে দ্বিতীয় পরীক্ষা। অর্থাৎ এখন থেকে পুলিশদের হাতে মোট সময় থাকবে ৬ মাস। দুটি পরীক্ষাতেই যদি কেউ অকৃতকার্য হয় সেক্ষেত্রে যাবে চাকরি। পুলিশ বাহিনীতে ফিটনেস বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে অসম সরকার।

এ প্রসঙ্গে অসমের ডিজিপি জিপি সিং সংবাদমাধ্যমকে জানান, এই যে বডি মাস ইনডেক্স পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষায় প্রথম ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা তিনি দেবেন তার পর গোটা রাজ্যের সব পুলিশ কর্মী ও আধিকারিকদের এই পরিক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কোনও পুলিশ আধিকারিক বা কর্মীর বিএমআই যদি ৩০-এর বেশি হয় সেক্ষেত্রে ভিআরএস বা স্বেচ্ছাবসর নিতে হবে তাঁকে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...