Saturday, April 4, 2026

আজ থেকে যাত্রা শুরু ‘সান্ধ্য জাগো বাংলা’র

Date:

Share post:

মা মাটি মানুষের পক্ষে সওয়াল করার লক্ষ্য নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছিলেন মুখপত্র ‘জাগো বাংলা’ (Jago Bangla)। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৯ বছর। একুশের ২১ জুলাই থেকে দলনেত্রীর পরিকল্পনায় , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ‘জাগো বাংলা’ (Jago Bangla) প্রভাতী দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে জাগো বাংলার দৈনিক পাঠক সংখ্যা ১৫ লক্ষ অতিক্রম করেছে। সকলের ভালোবাসাকে সঙ্গে নিয়ে মা মাটি মানুষের সংগ্রামী আন্দোলনের হাতিয়ার এই পত্রিকা সাপ্তাহিক, দৈনিকের পর এবার সান্ধ্য সংস্করণ (Sandhya Jago Bangla) নিয়ে বাংলার মানুষের দরবারে হাজির।

বৃহস্পতিবার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জাগো বাংলার সব টিম মেম্বারদের নিয়ে সম্পাদক তথা তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja), মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ‘জাগো বাংলা’র সান্ধ্য সংস্করণ সকলের সামনে প্রকাশ করেন। সম্পাদক সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy) জানান, পত্রিকা নিয়ে আরও পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে তা নিয়ে কাজ করা শুরু হবে। সারাদিনের খবরের জন্য আর পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বিকেলেই পেয়ে যাবেন ই বুলেটিন। বৃহস্পতিবার থেকে রোজ বিকেলেই মিলবে ‘সান্ধ্য জাগো বাংলা’ (Sandhya Jago Bangla)। তাই এখন থেকে সকাল আর সন্ধে দুবেলাই জাগো বাংলা আপনার সঙ্গী।

 

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...