Monday, April 13, 2026

স্মৃতি উসকে পাপারাৎজির তাড়া, প্রিন্সেস ডায়নার পরিণতিই হচ্ছিল হ্যারি-মেগানের!

Date:

Share post:

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। নইলে প্রিন্সেস ডায়নার মতো ভয়ঙ্কর পরিণতি হতে চলেছিল তাদের! মঙ্গলবার নিউ ইয়র্কে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে যান হ্যারি-মেগান। সেখান থেকে ফেরার পথেই হ্যারির গাড়ি অনুসরণ করেন পাপারাৎজিরা। পাপারাৎজির হাত থেকে বাঁচতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। কোনওমতে তাঁরা দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচেন।

১৯৯৭-এর ৩১ আগস্ট। পাপারাৎজিরা গাড়ি নিয়ে ধাওয়া করেছিলেন ব্রিটেনের প্রাক্তন যুবরানি ডায়না এবং তাঁর পুরুষসঙ্গী তথা মিশরীয় ধনকুবের ডোডি আল ফায়েদকে। সেই ধাওয়া থেকে বাঁচতে প্যারিসের পঁ দেআলমা সুড়ঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছিল ডায়নার গাড়ি। সেই দুর্ঘটনায় ডায়ানা, ডোডির সঙ্গেই মৃত্যু হয়েছিল তাঁদের গাড়িচালকের । মাতৃহারা হয়েছিলেন ডায়না এবং ব্রিটেনের যুবরাজ চার্লসের দুই সন্তান প্রিন্স উইলিয়াম ও হ্যারি। ঠিক সেই পরিণতিই হতে চলেছিল তাঁর ছেলে প্রিন্স হ্যারি, স্ত্রী মেগান ও তাঁর মা ডরিয়ার।

ভয়াবহ এই হামলার কথা প্রকাশ করেছেন হ্যারির মুখপাত্র। তিনি বলেন, “দুই ঘণ্টা ধরে অনবরত প্রিন্স হ্যারি ও মেগানকে অনুসরণ করে পাপারাৎজিরা। তাদের ক্যামেরা থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে বাধ্য হন। রাস্তায় থাকা অন্যান্য গাড়ি, পথচলতি মানুষ ও দুইজন পুলিশকর্মী কোনওমতে দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচেন।”

আরও পড়ুন- দেশের মধ্যে সর্ব কনিষ্ঠ হিসাবে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়ে রেকর্ড গড়ল চুঁচুড়ার বর্ণালী

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...