Saturday, June 13, 2026

যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

Date:

Share post:

বৃহস্পতিবারেই যাত্রা শুরু হল হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর,পুরী (Puri) থেকে শুরু হবে প্রিমিয়াম ট্রেনের উদ্বোধনী যাত্রা। হাওড়া এবং পুরী থেকে যাত্রী পরিষেবা শুরু হবে শনিবার থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে বন্দে ভারত।

আরও পড়ুন:আর জি কর হাসপাতালের পাশে কাগজের গুদামে আ.গুন

হাওড়া থেকে পুরী যাওয়ার ভাড়া কত?

১৬ কামরার বন্দে ভারতে দু’টি শ্রেণি থাকবে। সাধারণ এবং এগজিকিউটিভ ক্লাস। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২৪২০ টাকা। রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
গত ২৮ এপ্রিল সকালে হাওড়া-পুরী বন্দে ভারতের প্রথম মহড়া যাত্রা শুরু হয়। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। ওই দিন দুপুর সাড়ে ১২টায় পুরী পৌঁছয় এক্সপ্রেস। এর পর দুপুরেই পুরী থেকে রওনা দিয়ে রাত ৮টার মধ্যেই হাওড়া পৌঁছয় বন্দে ভারত। অর্থাৎ, একই দিনে পুরী গিয়ে ঘুরে আসা যাবে। বন্দে ভারতে করে পুরী গেলে সময় অনেকটাই কম লাগবে। মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী পৌঁছনো যাবে।
এখন পুরী যাওয়ার জন্য হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন চলাচল করে, সেখানে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। বন্দে ভারতে করে গেলে অনেকটাই সময় বাঁচবে। হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। হাওড়া থেকে ছেড়ে পুরীগামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়গপুরে। তার পর বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...