Friday, April 3, 2026

এসপি শান্তি দাস বসাকের নেতৃত্বে এগরায় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

Date:

Share post:

এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) বৃহস্পতিবারই ঘটনাস্থলে যেতে পারে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল (Human Rights Commission)। সূত্রের খবর, এসপি শান্তি দাস বসাকের (SP Shanti Das Basak) নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দলের এদিন ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এগরার বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থল ঘুরে দেখবেন চার সদস্যের ওই প্রতিনিধি দল। পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। পরে থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তাঁরা। পাশাপাশি পুলিশের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তাঁরা।

এদিকে, বৃহস্পতিবারই সিআইডি গোয়েন্দারা (CID) খোঁজ পেয়েছেন এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগকে (Bhanu Bag)। কটকের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জেরে ভানুর শরীরের প্রায় ৭০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ভানু। আর সেই কারণে এখনই তাঁকে গ্রেফতার করা সম্ভব নয়। তবে এদিনই গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ এবং ভাইপো ইন্দ্রজিৎকে।

পাশাপাশি ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, ভানু বাগ, তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভানুর স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৩০৪, ২৮৬ ও ফায়ার সার্ভিসেস অ্যাক্টের ২৪ ও ২৬ ধারায় দায়ের হয়েছে এফআইআর।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...