Saturday, June 20, 2026

রোগী স্বার্থবিরোধী কোনও কাজ হয়নি: জানাল SSKM, এখনও ক্ষু.ব্ধ মদন

Date:

Share post:

SSKM হাসপাতালে রোগী ভর্তি নিয়ে গোলমালের জেরে তৎপর প্রশাসন। শনিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হাসপাতালের তরফে কোনও গাফিলতি নেই। এখানে কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কড়া হাতে দমন করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছেন, এই ঘটনায় পদ্ধতিগত কোনও বেনিয়ম হয়নি। হাসপাতালে রোগী স্বার্থবিরোধী কোনও পদক্ষেপও করা হয়নি। সেই সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছেন এসএসকেএমে কোনও দালালরাজ নেই।
শুক্রবার রাতে, কামারহাটির মদন মিত্র (Madan Mitra) একজন দুর্ঘটনাগ্রস্ত স্বাস্থ্যকর্মীকে ভর্তি করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। জখম ব্যক্তি অন্য একটি সরকারি হাসপাতালের ল্যাব অ্যাসিস্টেন্ট।

অভিযোগ, চিকিৎসা না করে তাঁকে ৬ ঘণ্টা ফেলে রাখা হয়। খবর পেয়ে এসএসকেএমে যান মদন। কিন্তু সেখানে বেড না থাকায় রোগীকে ভর্তি করা যায়নি। ক্ষুব্ধ হন কামারহাটির বিধায়ক। বলেন, “এটা সিপিএমের আমল হলে এই রোগীকে ভর্তি করতে আমার এক মিনিট লাগত। কিন্তু এখন পারলাম না।” এরপর নিজের উদ্যোগে জখম যুবককে অন্যত্র নিয়ে যান মদন। একই সঙ্গে SSKM-কে বয়টকের ডাক দেন তিনি।
এখনেই ঘটনার শেষ নয়। শনিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে এসএসকেএম-এর কর্তৃপক্ষ। কারও নাম না করে ‘হুলিগান’ বলে কটাক্ষ করে তারা। মুখ্যমন্ত্রীকে সবটা জানানো হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের উপর কোনও জুলুমবাজি বরদাস্ত করা হবে না- জানায় এসএসকেএম কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতালে দালাল রাজের অভিযোগেও উড়িয়ে দেয় তারা।

এপরেই আরও ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-কে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের জন্য সেই সুনাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ মদনের।
তবে, এই বিষয়ে TMC মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “মদনদা আঘাত পেয়েছেন বলেই এভাবে বলেছেন। উনি বাম আমল থেকেই পিজি হাসপাতালে প্রভাবশালী। দলমত নির্বিশেষে মানুষের চিকিৎসার বন্দোবস্ত করে এসেছেন। কোনও একটি ঘটনায় হয়তো উনি ক্ষুব্ধ হয়েছেন। আবার হাসপাতাল যেটা বলেছে সেটাও একটা দিক। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয় রয়েছে। কিন্তু মদনদাকে কাঠগড়ায় তুলতে গিয়ে হাসপাতাল আরও বড় জায়গায় ভুল তথ্য দেবে এটাও যেন না হয়।”

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...