Saturday, June 20, 2026

কাশ্মীরে জি-২০ বৈঠকের বিরোধিতা চিন-তুরস্কের, পাল্টা জবাব ভারতের

Date:

Share post:

ভারতের তরফে জি-২০ (G20) বৈঠকের আয়োজন করা হয়েছে জম্মু ও কাশ্মীরে(Jammu and Kashmir)। আর এই বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান(Pakistan)। তাদের সুরে আবার সুর মেলাতে দেখা যায় চিন(China) ও তুরস্ককে। এই দুই দেশের বক্তব্য, কাশ্মীর বিতর্কিত অঞ্চল। তাই সেখানে কোনও সম্মেলনে অংশ নেবে না তারা। তবে এইসব বিরোধিতাকে পাত্তা না দিয়ে নয়া দিল্লির স্পষ্ট বক্তব্য নিজেদের ভূখণ্ডে যেখানে খুশি অনুষ্ঠান করবে ভারত।

কাশ্মীরে জি-২০ বৈঠকের আয়োজন প্রসঙ্গে শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “জম্মু ও কাশ্মীর বিতর্কিত ভূখণ্ড। সেখানে জি-২০ সম্মেলন আয়োজনের তীব্র বিরোধিতা করছি আমরা। কোনও বিতর্কিত ভূখণ্ডে এমন কোনও অনুষ্ঠানে চিন অংশ নেবে না।” চিনের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে তুরস্ক। সৌদি আরবের তরফেও শ্রীনগরের বৈঠকের জন্য এখনও নাম নথিভুক্ত করা হয়নি। যদিও কে যোগ দিল কি দিল না সেদিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। নয়া দিল্লির স্পষ্ট বক্তব্য, নিজ দেশে যেখানে খুশি সম্মেলনের আয়জন করবে ভারত। আগামী ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত কাশ্মীরে চলবে এই সামিট।

এদিকে, জি-২০ সম্মেলনের মধ্যেই বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তাই বৈঠকের আগেই কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীরকে। একাধিক এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন। বিশেষত শ্রীনগরে (Srinagar) নৌ কমান্ডো ও ন্যাশনাল সিকিয়োরিটি গার্ডের দক্ষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সম্মেলনের কেন্দ্রের আশেপাশেও সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছে বিশেষ কমান্ডো বাহিনী।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...