Sunday, June 21, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই জাপানে জেলেনস্কি সাক্ষাতে মোদি

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রথমবার ইউক্রেনের(Ukrain) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার জাপানের জি৭ বৈঠকে সাক্ষাত হল দুই রাষ্ট্রপ্রধানের। জানা যাচ্ছে, সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠকে বস্তে পারেন দু’জন। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাত হয় ভারতের প্রধানমন্ত্রীর। এছাড়াও শনিবার জাপানের হিরোশিমাতে গান্ধী মূর্তির আবরন উন্মোচন করেন নরেন্দ্র মোদি।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নরেন্দ্র মোদি ও জেলেনস্কির মুখোমুখি সাক্ষাত না হলেও ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল দুজনের। এরপর গতমাসে ইউক্রেনের সহকারি বিদেশমন্ত্রী এমিন জাপারোভা ভারত সফরে এসেছিলেন। পূর্ব ইউরোপীয় দেশটিতে পুতিন বাহিনীর হামলার পর এটিই ছিল কোনও ইউক্রেনীয় মন্ত্রীর প্রথম ভারত সফর। সেই সময় এমিনের হাত দিয়ে মোদিকে একটি চিঠিও পাঠান জেলেনস্কি। টালমাটাল সেই পরিস্থিতির মাঝেই এবার মুখোমুখি সাক্ষাত হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...