Wednesday, April 1, 2026

ইন্দাসে বজ্রা.ঘাতে স্বজনহারা-আহ.তদের পাশে অভিষেক, চোখের জল মুছিয়ে দিলেন আশ্বাস

Date:

Share post:

সিবিআই-এর তলবে যেখান থেকে যাত্রা থামিয়ে ফিরে এসেছিলেন সেই বাঁকুড়া থেকে ফের নবজোয়ার কর্মসূচি শুরু করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সোমবার, পৌঁছেই ইন্দাসে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। তাঁকে দেখতে উপস্থিত হন এলাকর মানুষ। বজ্রাঘাতে বেশ কিছু মানুষ আহত হন। এদিন তাঁদের সঙ্গে কথা বলেন অভিষেক। অভিষেককে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাঁরা। তাঁদের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

মোদি সরকারের এজেন্সি রাজের জেরে তৃণমূলে থামিয়ে রেখে শনিবার নিজাম প্যালেসে CBI দফতরে আসতে হয় শুক্রবার, বাঁকুড়ায় যেখানে শেষ করেছিলেন, সোমবার সেখান থেকেই আবার জনসংযোগ যাত্রা শুরু করেন অভিষেক। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, “এতদিন নবজোয়ারে জনস্রোত দেখে বিজেপির আতঙ্কিত হয়েছে। এবার জনপ্লাবন দেখে রাতের ঘুম উড়ে যাবে।“ ২৫ এপ্রিল থেকে বাংলার বুথে বুথে ঘুরছেন অভিষেক। চলছে প্রার্থী নির্বাচনে গোপন ব্যালটে অভিনব ভোট। পথে চলতে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনে সমাধান করছেন মুশকিল আসান অভিষেক। এখন তাঁর অপেক্ষায় ছিল বাঁকুড়াও। ইন্দাসের নিহতদের পরিবার তাঁকে কাছে পেয়ে নিজেদের দুঃখের কথা জানান। সবা সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের জল মুছিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...