Tuesday, June 23, 2026

Gujrat: বিয়ের নামে ১৫ বার বিক্রি! অবশেষে উদ্ধার নাবালিকা

Date:

Share post:

আট বছর ধরে মানব পাচারের শিকার এক তরুণীকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণীর যখন ১৩ বছর বয়স সেই সময় থেকেই তাঁকে বিক্রির কাজ শুরু হয়। এভাবে ১৫ জন মানুষের কাছে বিক্রি করা হয়। ২০১৫ সাল থেকে বছর ১৩-র ওই তরুণীকে বিভিন্ন বয়সের মানুষের কাছে কনে হিসাবে আড়াই লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে বলে খবর। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ পেয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই পাচারকারী চক্র বহুদিন ধরে গুজরাটে কাজ করছে এবং তারা নাবালকদের বিক্রি ও অপহরণের সঙ্গে গভীরভাবে জড়িত।

আহমেদাবাদ গ্রামীণ পুলিশ জানায়, গত ১১ মে মানব পাচারের নেটওয়ার্কটির সন্ধান পেয়ে তারা একটি নিখোঁজ কিশোরকে খুঁজে পায়। যাকে অপহরণ করা হয়েছিল। ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গান্ধীনগরের বাইরের একটি গ্রাম থেকে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে। তার কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে ওই পাচার চক্রের সঙ্গে জড়িত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন- কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি এবার একসঙ্গে, সিদ্ধান্ত মন্ত্রিসভার

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...