Saturday, April 4, 2026

ফের দেশে ফিরছে ১০০০ টাকার নোট? কী বললেন আরবিআই গভর্নর

Date:

Share post:

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তাহলে কি ১০০০ টাকার নোট ফের ফিরছে বাজারে? এই প্রসঙ্গে স্পষ্ট তথ্য দিলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।

সোমবার আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন, ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হলেও নতুন করে হাজার টাকার নোট চালু করার কোনও পরিকল্পনা নেই। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে সরকার ৫০০ ও ১০০০ টাকা বাতিলের কথা ঘোষণা করে। তারপর বাজারে টাকার চাহিদা পূরণ করতে বাজারে ২০০০ টাকার নোট নিয়ে আসে আরবিআই। কিন্তু সেই নোটও এ বার বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত শুক্রবার রাতে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ”এখনই ব্যাঙ্কে গিয়ে ভিড় করার প্রযোজন নেই। ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০টাকার নোট দেশে বৈধে থাকবে। আমরা কেবল দেশবাসী বিষয়টা যাতে গুরুত্ব সহকারে নেয় সেই কারণে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। আপনাদের হাতে এখনও চার মাস সময় রয়েছে।” এর সঙ্গেই তিনি বলেন, “নোটবন্দির সময় নিষিদ্ধ টাকার খালি জায়গা পূরণ করার জন্যই প্রাথমিকভাবে ২০০০ টাকার নোট আনা হয়েছিল। আগামীকাল থেকে ব্যাঙ্কগুলিকে ২০০০ টাকার নোট বিনিময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কারেন্সি নোটের পর্যাপ্ত স্টক পাওয়া যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে।”

আরও পড়ুন- ব.র্ণবিদ্বেষীর স্বীকার ভিনিসিয়াস জুনিয়র, জুনিয়রের পাশে ফিফা সভাপতি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...