Friday, June 26, 2026

ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে নাম নথিভুক্ত করতে নতুন বিল আনছে কেন্দ্র

Date:

Share post:

জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক করতে নতুন একটি বিল আনছে কেন্দ্র।সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সংসদের আগামী অধিবেশনেই এই বিল আনা হবে। ভারতীয় নাগরিকদের জন্ম এবং মৃত্যুর পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে। যা পরবর্তী সময়ে ব্যবহার করা হবে ভোটার তালিকা সংশোধনী-সহ অন্যান্য ক্ষেত্রে।

রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেনসাস কমিশনারের নতুন সদর দফতর জনগণ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে শাহ জানান, এই প্রস্তাবিত বিলটি পাশ হলে তা আরজিআই-এর কাজে অনেক বেশি সাহায্য করতে পারবে।
কী থাকছে নতুন এই বিলে? জানা গিয়েছে, ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ আইনে সংশোধন করে নতুন বিলটি তৈরি করা হচ্ছে। এর ফলে জন্ম ও মৃত্যুর যে পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে, তা ভোটার তালিকা প্রস্তুতিতে ব্যবহার করা হবে । এ ছাড়াও, কেন্দ্রীয় জনসংখ্যার তালিকা এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রস্তুত করতেও এই পরিসংখ্যান কাজে লাগবে।

এই বিলের সবচেয়ে বড় সুবিধা হল, নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে না নতুন ভোটারদের। এর মাধ্যমে কোনও নাগরিক ১৮ বছর বয়সি হলে নির্বাচন কমিশন নিজে থেকেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। কেউ মারা গেলে নিজে থেকেই তাঁর নাম বাদ চলে যাবে তালিকা থেকে।
ইতিমধ্যেই বিলের খসড়া রাজ্যগুলিকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
শাহ জানিয়েছেন, এর মাধ্যমে জাতীয় তালিকায় জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান নিজে থেকেই নথিভুক্ত হতে থাকবে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...