Saturday, June 20, 2026

নতুন করে অ*শান্তি ছড়াল মণিপুরে!

Date:

Share post:

পুরোপুরি ঠাণ্ডা হওয়ার আগেই ফের মণিপুরে নতুন করে অশান্তি ছড়াল। তবিবার রাত থেকেই হিংসা ছড়িয়ে পরেছে ইম্ফলের চেকন এলাকায়। স্থানীয় বাজারের দখল নিয়ে মেইটেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। দোকানপাঠ থেকে শুরু করে লুঠপাঠ চলে ঘর বাড়িগুলিতেও। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িতেও। ঘটনায় প্রাক্তন ১ বিধায়ক সহ ৩ জনকে গ্রেফতার করেছেন মণিপুর পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

আরও পড়ুন:অ*শান্ত মণিপুর থেকে আরও ৩৫ জন পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন!
এই মাসেই শুরুর দিকে মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। সেনা, আধা সেনা,অসম রাইফেলসের বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই হিংসায় প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছিল বলে জানা যায়। ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। ফের জারি করা হয়েছে কার্ফু।সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজার এলারা বেশ কিছু দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “রবিবার রাতে ইম্ফল পশ্চিম জেলায় এক ঘটনায় তিনজন সামান্য আহত হন। পুলিশ এই ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছে।” তিনি আরও বলেন, “সোমবার ইম্ফল শহরের নিউ ল্যাম্বুলেন অংশে আরেকটি ছোটখাটো ঘটনা ঘটে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন প্রাক্তন বিধায়ক এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সিঙ্গেল ব্যারেল বন্দুক বহনকারী দু’জন সশস্ত্র কর্মী বিক্রেতাদের হুমকি দেয় এবং অঞ্চলটি খালি করতে বলে। প্রাক্তন বিধায়কসহ এই দু’জনকেই হেফাজতে নেওয়া হয়েছে।” এর পাশাপাশি তিনি জানিয়েছেন, গত ১০ দিন ধরে মণিপুরের অবস্থা শান্তিপূর্ণই ছিল। তিনি রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাজ্যে শীঘ্রই শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...