Tuesday, March 24, 2026

জি-২০ সম্মেলনের অতিথিদের স্বাগত জানালো ভূস্বর্গ!

Date:

Share post:

জি-২০ সম্মেলন(G-20 Summit) ঘিরে উৎসবের মেজাজ জম্মু এবং কাশ্মীরে (J&K)। সোম, মঙ্গল, বুধ এই তিনদিন ডাল লেক সংলগ্ন শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারেই (Sher-e-Kashmir International Conference Centre) চলবে জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের মিটিং (G-20 Tourism Working Group Meeting) আয়োজন করা হয়েছে। সেইমতো সোমবার সকাল থেকেই বিমানবন্দর চত্বর ছিল সরগরম স্থানীয় রীতি ও ঐতিহ্য মেনে অতিথিদের বরণপর্ব সম্পন্ন হয়। জঙ্গি হামলার আশঙ্কায় শহর জুড়ে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

পর্যটন নিয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তার ত্রিস্তরীয় চাদরে মুড়ে ফেলা হয়েছে শ্রীনগরকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ (Special Operation Group)। কনফারেন্স সেন্টারে বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে বেশ জমকালো অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে জানা যাচ্ছে।NSG এবং মার্কোস কমান্ডোরা সম্মেলনস্থল ঘিরে রেখেছেন। জি-২০ ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা এই বৈঠকে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। এই সম্মেলন আয়োজনের ফলে বিশ্বের দরবারে জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে কাশ্মীরের গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তাই সব দিক দিয়েই কাশ্মীরের পর্যটন শিল্পের জন্য এই সম্মেলন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাইবাহুল্য।

 

 

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...