Saturday, April 4, 2026

আইপিএল ফাইনালের পরই এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত

Date:

Share post:

আইপিএল ফাইনালের পরই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের আয়োজক দেশ বেছে ফেলবে তারা। এদিন এমনটাই জানালেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।

বৃহস্পতিবার এক সর্ব ভারতীয় সংবাদসংস্থাকে জয় শাহ বলেন,”এখনও পর্যন্ত এশিয়া কাপের আয়োজক দেশ ঠিক হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত আছি। প্রতিযোগিতার ফাইনালে আমন্ত্রণ করা হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। ফাইনালের পরে আলোচনার মাধ্যমে আমরা ঠিক করে নেব যে এশিয়া কাপ কোথায় হবে।”

এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আর এক কর্তা বলেন, ‘‘কাউন্সিলের সভাপতি আইপিএলের পরে একটি বৈঠক ডেকেছেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিরপেক্ষ দেশে খেলতে সমস্যা নেই পাকিস্তানের। কিন্তু তারা চাইছে দুবাইয়ে খেলা হোক। তা হলে আয়োজক দেশ হিসাবে বেশি আর্থিক লাভ হবে তাদের।”

এশিয়া কাপের আয়োজক দেশ এখনও পর্যন্ত পাকিস্তান। কিন্তু সেই দেশে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। তারা চায়, অন্য কোনও দেশে খেলা হোক এশিয়া কাপ। অন্যদিকে পাকিস্তান আবার নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজনের দাবিতে অনড়।

আরও পড়ুন:ধোনির অধিনায়কত্বে মুগ্ধ সৌরভ, দিলেন বিরাট সার্টিফিকেট


 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...