Friday, June 26, 2026

উচ্চমাধ্যমিকের ফলে সন্তুষ্ট নয়? কীভাবে করবেন রিভিউ?

Date:

Share post:

প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট । বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানান। পরীক্ষার ৫৭ দিনের মাথায় এবারের ফল প্রকাশ করল সংসদ। এবার প্রথম দশে রয়েছে ৮৭ জন। যা আগেরবারের তুলনায় অনেক কম।

আরও পড়ুন:মণিপুরকে নতুন করে অ.শান্ত করার অভিযোগ! পুলিশের জালে বিজেপি নেতা   

তবে অনেকের কাছেই প্রাপ্ত ফল আশানুরূপ হয়নি। সেক্ষেত্রে কী করবেন তাঁরা? যাঁদের ফলে তাঁরা সন্তুষ্ট নয়,ভাবছে নিজেদের উত্তরপত্র রিভিউ বা স্কুটিনি করবে, সেক্ষেত্রে সংসদের তরফে জানানো হয়েছে, রিভিউ বা স্কুটিনি করার নির্ঘণ্ট ও পদ্ধতি।
কীভাবে রিভিউ বা স্কুটিনি করা যাবে?

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘৩১ মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত পিপিএস (পোস্ট পাবলিকেশন স্কুটিনি বা পিপিআর (পোস্ট পাবলিক রিভিউ) করতে পারবে পরীক্ষার্থীরা।’ এবার এই পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। উচ্চমাধ্যমিকের পোর্টালে গিয়ে রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করা যাবে।
৩১ মে এবারের পরীক্ষার্থীরা স্কুল থেকে মার্কশিট হাতে পাবে। এবারের মার্কশিটে কিউআর কোড থাকছে। সেই কোড স্ক্যান করলেই মিলবে পরীক্ষার্থীর যাবতীয় তথ্য (নম্বর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি)। রেজাল্ট হাতে পাওয়ার পরেই স্কুটিনি বা রিভিউর জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।

 

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...