Monday, April 6, 2026

দলীয় বৈঠকে জেলা নেতৃত্বকে কুড়মিদের পাশে থাকার বার্তা অভিষেকের

Date:

Share post:

আজ, ৩০তম দিনে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে (Trinomool e Nabajowar) ঝাড়গ্রাম (Jhargram) ঢোকার আগে পুরুলিয়ায় (Puruila) একটি দলীয় বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, জেলা নেতৃত্বকে কুড়মি সম্প্রদায়ের মানুষের কাছে যাওয়ার বার্তা দেন অভিষেক। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী কুড়মিদের প্রতি মানবিক সেটা কুড়মি সম্প্রদায়ের মানুষকে বোঝাতে হবে। বিশেষ করে জেলায় যাঁরা জনপ্রতিনিধিদের, তাঁদের এই কাজটি গুরুত্বের সঙ্গে করতে হবে।

প্রসঙ্গত, সংরক্ষণের দাবিতে বৃহত্তর আন্দোলনে নেমেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। জঙ্গলমহলে যখন অবরোধ-বিক্ষোভ চলছে, তখন বাঁকুড়া ও পুরুলিয়ার নবজোয়ার কর্মসূচিতে অংশ নেন অভিষেক। বেশ কয়েকটি জায়গায় আন্দোলনকারী কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথাও বলেন। তাঁর দাবি নিয়ে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...