Friday, June 26, 2026

ব্যারাকপুর শ্যুট.আউটকাণ্ডে গ্রে*ফতার ১

Date:

Share post:

ব্যারাকপুর শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার এক। সিসিটিভি ফুটেজ দেখে ধৃতকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের চিহ্নিত করে রাতভর তল্লাশি চালায় পুলিশ। এরপর ১ জনকে গ্রেফতার করা হয়েছে।বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:বারাকপুরে সোনার দোকানে খু*নে চাঞ্চ*ল্যকর তথ্য, বাড়িওয়ালার দিকে অভিযোগের আঙুল নি*হত নীলাদ্রীর বাবার
পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম সানি, তার বাড়ি কামারহাটি এলাকায়। সূত্রের খবর,ঝাড়খণ্ডের ৩ দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ ছিল সানির। সোনার দোকান রেইকি করেছিল সানি। এরপরই হাওড়া ব্রিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ডানলপের দিকে গিয়েছিল ২ মোটরবাইক। ২ মোটরবাইকে ২ জন ছিলেন।

বারাকপুরের ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের ধারেই রয়েছে সিংহ জুয়েলার্স। বুধবার সোনার দোকানে ছিলেন মালিক নীলরতন সিনহা, তাঁর ছেলে নীলাদ্রি এবং অন্যান্য কর্মচারীরা। স্থানীয়রা জানান, সন্ধে ৬টা নাগাদ দু’টি বাইকে করে চারজন এসে দোকানে ঢোকে। তাদের মুখে মাস্ক পরা ছিল। সেই সময় দোকানে অন্য কোনও ক্রেতা ছিল না বলেই খবর। ক্রেতা সেজে তারা প্রথমে সোনার দরদাম শুরু করে। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা আগ্নেয়াস্ত্র বের করে সোনার গয়না দিয়ে দিতে বলে।এরপর দোকানের মালিক গয়না দিতে রাজি না হলে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। মালিকের ছেলে নীলাদ্রি বাধা দিতে এলেই ঘটে যায় অঘটন।
দুষ্কৃতীরা নীলাদ্রিকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন নীলাদ্রি। তাঁর কাঁধে ও বুকে বেশ কয়েকটি গুলি লাগে। ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে নীলরতন দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়েন। তখন নীলরতনকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তার হাঁটুর উপরের অংশে গুলি লাগে। নিরাপত্তারক্ষী দিলীপ সাহা মালিককে বাঁচাতে গেলে তারও পায়ে গুলি চালানো হয়।কিন্তু প্রাণে বাঁচেননি নীলাদ্রি। এরপরই শুরু হয় তল্লাশি। ঘটনার দেড়দিনের মাথায় অভিযুক্তদের মধ্যে ১ জনকে গ্রেফতার করে পুলিশ।

 


বিস্তারিত আসছে…

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...