Saturday, June 27, 2026

গৃহ পরিচারিকা ও আয়াদের বেতন, পেনশন নিশ্চিত করতে নয়া বিল কেরলে

Date:

Share post:

কেরালায় গৃহ পরিচারিকা এবং আয়াদের(domestic workers and home nurses) কাজের নিরাপত্তা নিশ্চিত করতে নয়া বিল কার্যত প্রস্তুত। রাজ্যের শ্রমিকদের অধিকার রক্ষায় দেশের মধ্যে অন্যতম কেরল। বুধবার এক সম্মেলনে উপস্থিত হয় এমনটাই জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(Pinarayi Vijayan)। পাশাপাশি তিনি আরও বলেন, দেশের মধ্যে প্রথম এই বিল আনতে চলেছে কেরল(Kerala)।

কেরলের মুখ্যমন্ত্রী বিজয় বলেন, “এটি রাজ্যের মহিলা পরিচারিকা ও আয়াদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা প্রদান করবে। এই বিল রাজ্যের ৮৪টি ক্ষেত্রে কর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারন ও কর্মক্ষেত্রে অন্যান্য সুবিধা প্রদান করবে।” তিনি আরও জানান, “অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা রাজ্যে পেনশন সহ অন্যান্য একাধিক সুবিধা পাবেন। আমাদের রাজ্য মহিলা শ্রমিকদের স্বাস্থ্য পুষ্টি কাজের পরিবেশ ও অন্যান্য অধিকারের প্রতি গুরুত্ব দিয়েছে।”

নতুন বিলে কী থাকবে?
পিনারাই বিজয়ন উল্লিখিত নতুন বিলটি গৃহকর্মী এবং আয়াদের জন্য ন্যূনতম মজুরি এবং পেনশন নিশ্চিত করবে। যেহেতু এই শ্রমিকদের বেশিরভাগই এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়, বিলটি নিশ্চিত করবে ন্যূনতম বেতন পেনশন ও কাজের পরিবেশ। যে সংস্থা কর্মী নিয়োগ করছে তাদের সরকার অনুমোদিত হতে হবে। নিয়ম না মানলে দশ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল।

এই বিলের উদ্দেশ্য হল গৃহ পরিচারিকা এবং আয়া হিসাবে কর্মরতরা যাতে ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুবিধা, ভাতা, ছুটি ইত্যাদি পান তা নিশ্চিত করা। কেরালা বিধানসভার পরবর্তী অধিবেশনে নতুন বিলটি পেশ হতে পারে বলে জানা গিয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...