Monday, April 6, 2026

বেসরকারি কারখানার চুল্লিতে বিস্ফো.রণ, গলিত লোহায় দ.গ্ধ কমপক্ষে ১৫ জন শ্রমিক

Date:

Share post:

বেসরকারি কারখানার চুল্লি বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন শ্রমিক। মঙ্গলবার, বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া শিল্প তালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। ১০জনের শারীরিক পরিস্থিতির অবনতি হলে দুর্গাপুরের (Durgapur) একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিন, কাজ চলাকালীন আচমকাই সশব্দে ফেটে যায় বড়জোড়া শিল্পতালুকে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা বিডি গোয়েলে কারখানার চুল্লি। চুল্লির মধ্যে থাকা তরল ফুটন্ত লোহা ছিটকে পড়ে। গলানো লোহা শ্রমিকদের গায়ে পড়ে। কমপক্ষে ১৫ জন শ্রমিক ঝলসে যান। আহতদের দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের গাফিলাতিকেই দায়ী করেছে কয়েকটি শ্রমিক সংগঠন। তবে, কারখানার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...