Saturday, April 4, 2026

আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে কুম্বলে-হরভজন

Date:

Share post:

এবার আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এবং হরভজন সিং। মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায় পদক ফেলে দেবেন বলেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। তবে শেষ পর্যন্ত তাঁরা সেই পদক না ফেলার সিদ্ধান্ত নেন। কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন কুস্তিগিরেরা। আর এবার আন্দোলনকারী কুস্থিগিররা পাশে পেলেন দুই প্রাক্তন ক্রিকেটারদের। বিনেশদের পাশে আগেই দাঁড়িয়েছেন কপিল দেব, ইরফান পাঠানরা ।

এদিন কুস্তিগিরদের সমর্থন করে কুম্বলে টুইট করে লেখেন,” গত রবিবার ২৮ মে কুস্তিগিরদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা ঠিক নয়। কথা বলে সব কিছুর সুরাহা সম্ভব। আশা করব খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে যাবে।”

হরভজন সিং টুইট করে লেখেন,” সাক্ষীরা দেশের গর্ব। তাঁদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখে কষ্ট হচ্ছে। আশা করব ওরা বিচার পাবে।”

এদিকে গঙ্গায় পদক বিসর্জন দিতে গিয়েও থমকালেন সাক্ষী-বিনেশরা। কেন্দ্রকে ৫ দিনের সময়সীমা দিলেন আন্দোলনরত কুস্তিগিররা। সাধারণ মানুষের আবেদন এবং উপস্থিত সাধু ও কৃষক নেতাদের অনুরোধে আগামী ৫ জুন পর্যন্ত গঙ্গায় পদক বিসর্জন দেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন।

আরও পড়ুন:IPL ফাইনালে রেকর্ড পরিমাণ কন্ডোম বিক্রি! ডেলিভারি অ্যাপের পোস্টে তুমুল হৈচৈ স্যোশাল মিডিয়ায়


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...