Monday, April 6, 2026

নিজের অবসর নিয়ে কী বললেন চেন্নাই অধিনায়ক?

Date:

Share post:

২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সোমবার ফাইনালে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আর এরপরই ক্রিকেটপ্রেমীরা মনে করেছিলেন নিজের অবসরের কথা ঘোষণা করবেন মাহি। কিন্তু ম‍্যাচ শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ধোনি জানিয়ে দিলেন, এখনই অবসর নিচ্ছেন না।

ম‍্যাচ শেষে মাহি বলেন,”তুমি তা হলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনও দিনই ভোলার হয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হল, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে এবং আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। ”

এরপরই মাহি আরও বলেন,”শরীর হয়ত দেবে না, কিন্তু চেন্নাই সুপার কিংস সমর্থকরা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে, আমি আরও এক মরশুম খেলে ওদের উপহার দিতে চাই। যেভাবে ওরা ওদের ভালোবাসা আর আবেগ দেখিয়েছে, এটি এমন একটা জিনিস যেটা আমার করা উচিত। এটি আমার কেরিয়ারের শেষ পর্যায়। এখান থেকে শুরু হয়েছিল এবং পুরো মাঠ আমার নাম নিচ্ছিল। চেন্নাইতেও একই জিনিস হচ্ছিল, কিন্তু খুব ভালো লাগবে যদি আবার ফিরে এসে খেলতে পারি।”

আরও পড়ুন:২০২৩ আইপিএল চ‍্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, গুজরাতকে হারাল ৫ উইকেটে

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...