Monday, April 13, 2026

দিল্লিতে লা*ঞ্ছিত কুস্তিগিরদের ন্যায় বিচারের দাবিতে কলকাতার রাজপথে মিছিল মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করা কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে এবার কলকাতার রাজপথে ক্রীড়াবিদদের পাশে নিয়ে প্রতিবাদ মিছিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Fogat), বজরং পুনিয়াদের সমর্থনে মুখ্যমন্ত্রী আজ, বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রায় নেন। তবে এদিনের মিছিলের মধ্য দিয়েই থামবে না প্রতিবাদ, আগামিদিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেবেন তিনি। আগামিকাল, বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে মোমবাতি নিয়ে সমাবেশ করবেন ক্রীড়াবিদরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) উদ্যোগে এদিনের মিছিলে যোগ দেন বাংলার বর্তমান ও প্রাক্তন কৃতি ক্রীড়াবিদরা। উল্লেখযোগ্যভাবে এই মিছিল পা মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী ও বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন বিভিন্ন ক্লাব ও সংগঠনের নবিশ খেলোয়াড় ও আগামীর তারকারা।

মিছিলের শেষে রবীন্দ্র সদনে দিল্লিতে লাঞ্ছিত কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হেনস্তার শিকার হয়ে বিচার চেয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না কেন্দ্রের সরকার। কারণ, তিনি বিজেপি সাংসদ। তবে ন্যায় বিচারের দাবিতে আগামিদিনেও কুস্তিগিরদের পাশে থাকব আমরা। একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাই বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে বসবেন বাংলার ক্রীড়াবিদরা।”

 

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...