Tuesday, June 23, 2026

ব্রিজভূষণ গ্রেফ.তার না হওয়া পর্যন্ত লড়া.ই চলবে: দিল্লির ‘নন্দলাল সরকার’কে হুঁশি.য়ারি মমতার

Date:

Share post:

দিল্লিতে ‘নন্দলাল সরকার’কে চলছে। দেশের মেয়েরা কাঁদছে। কিন্তু তাদের কোনও হেলদোল নেই। বৃহস্পতিবার, বিকেলে কলকাতায় গোষ্ঠ পালে মূর্তির সামনে কুস্তিগিরদের যৌন হেনস্থার প্রতিবাদে আয়োজিত সভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, অভিযুক্ত BJP সাংসদ ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত কষ্ট করে দিল্লিতে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কুস্তিগিররা। কিন্তু কেন্দ্রের মোদি সরকার উদাসীন। তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে ‘নন্দলাল সরকার’ চলছে। ক্রীড়াক্ষেত্রে সর্বত্র কোনও না কোনও বিজেপি নেতাকে শীর্ষে বসিয়ে রেখেছে মোদি সরকার। সেখানে খেলোয়াড়রা জায়গা পাচ্ছে না।

কুস্তিগিরদের হেনস্থা দেশের লজ্জা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিশ্ব কুস্তি অ্যাসোসিয়েশনের তরফে ভারতকে সাফ জানানো হয়েছে, এটা চললে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। কুস্তিগিরদের মুখ্যমন্ত্রীর বার্তা, “লড়াই ছেড়ো না। পাশে আছি।“ মমতা স্পষ্ট জানান, “এর শেষে দেখে ছাড়ব। অভিযুক্ত ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে।“

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...