Friday, June 12, 2026

“হ্যালো মিস্টার মোদি…”, আমেরিকায় দাঁড়িয়ে ফের প্রধানমন্ত্রীকে তুলোধনা রাহুলের

Date:

Share post:

দশ দিনের সফরে আমেরিকা গিয়েছেন কংগ্রেস(Congress) নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। সেখানে বুধবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের(Stanford University) এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন রাহুল। দাবি করলেন, আমার ফোনেও আড়ি পাতা হচ্ছে। আমার ফোন ট্যাপ করা হয়েছে। ওই প্রোগ্রামের মাঝেই তিনি ফোন বের করে ফেলেন।

অনুষ্ঠানে দাঁড়িয়েই রাহুল গান্ধী বলেন, “হ্যালো মিস্টার মোদি। মনে হচ্ছে আমার আই ফোনেতেও আড়ি পেতেছিলেন।” তথ্যের প্রাইভেসি রক্ষার জন্য আইন থাকা দরকার বলে জানান রাহুল। তাঁর বক্তব্য, যদি দেশের সরকার মনে করে আপনার ফোন ট্যাপ করবে তবে কেউ আটকাতে পারবে না। এটা আমি বুঝেছি।তবে আমি বলতে পারি যে আমি যা কাজ করেছি সেটা সরকারের সামনে করেছি। অন্যদিকে স্টার্টআপ বিজনেস চালাচ্ছেন এমন নানা সংস্থার সঙ্গে যুক্ত উদ্যোগপতিদের সঙ্গে কথা বলেন রাহুল। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে।

এ পাশাপাশি রাহুল গান্ধী জানান, বিজেপি সব সংস্থাগুলিকে করায়ত্ত করছে। এসবের জন্যই ভারত জোড়ো যাত্রা করেছিলাম। এমনকী কাশ্মীর যেতেও আমাকে বাধা দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল ওখানে গেলে নাকি আমায় খুন করে ফেলা হবে। এরপর নিজের সাংসদ পদ খারিজ প্রসঙ্গে রাহুল বলেন, আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, আমি কল্পনাও করিনি এভাবে আমার সাংসদ পদ খারিজ হতে পারে। একই সঙ্গে জানান, তবে এই পরিস্থিতি আমাকে আরও বেশি করে জনগণের সেবা করার সুযোগ দিয়েছে। রাহুল আরও বলেন, “এটি আমার জন্য একটি বড় সুযোগ। সম্ভবত আমি আগে যা সুযোগ পেয়েছি তার চেয়েও বড়। রাজনীতি এভাবেই কাজ করে।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...