Sunday, April 12, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিহাড়ের জেল-সুপার

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিহাড় জেলের সুপার সঞ্জয় বেণীপাল। সুপারের কথায়, দেশের মধ্যে অসম্ভব জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তাঁকে প্রণাম জানাই। শুক্রবার দলের নির্দেশে তিহাড় জেলে অনুব্রত মণ্ডল তাঁর কন্যা সুকন্যার সঙ্গে দেখা করতে যান সাংসদ দোলা সেন ও অসিত মাল। সাক্ষাৎ সেরে বেরিয়ে দোলা বলেন, “দিদির নির্দেশে দেখা করে এলাম। বাংলার বাইরে এত দূরে দুজনে রয়েছেন আত্মীয়- পরিজনরা সবসময় আসতে পারবেন না, সেই জন্য আমরা এসেছিলাম।“

দোলার স্পষ্ট কথা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি। সুকন্যা মণ্ডল কোনও দল করে না। অনুব্রতর উপর চাপ সৃষ্টি করতেই অন্যায় গ্রেফতারি। এজেন্সিকে রাজনৈতিক কাজে লাগাচ্ছে বিজেপি।

আরও পড়ুন- গাছের ফল হাতে দিয়ে অভিষেককে আর্শীবাদ বৃদ্ধার, আবেগে ভাসল নন্দকুমার-মহিষাদল-ময়না

 

Related articles

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...