Thursday, June 18, 2026

২৭ মিলিয়নের বেশি কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক!

Date:

Share post:

ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের অভিযোগের ভিত্তিতে এপ্রিল মাসেও উপযুক্ত ব্যবস্থা নিয়েছে মেটা । জানা গিয়েছে , ফেসবুকে যত অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে ৪১ শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ইনস্টাগ্রামে যত অভিযোগ জমা পড়েছিল সেখানে ৫৪ শতাংশের বেশি ইউজারদের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেটা’র মাধ্যমে জানা গিয়েছে, ফেসবুক ইউজারদের অভিযোগের এক চতুর্থাংশের থেকে কিছুটা কমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এইসব কনটেন্টের ক্ষেত্রে ইউজাররা অভিযোগ জানিয়েছেন সেখানে নগ্নতা বা যৌনতা ভিত্তিক বিষয় দেখানো হয়েছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওই মাধ্যমে ইউজারদের অভিযোগের এক তৃতীয়াংশের থেকে কিছুটা কমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রেও বলা হয়েছে মূলত নগ্নতা এবং যৌনতা ভিত্তিক কনটেন্ট দেখানো হয়েছে।


মেটা ট্রান্সপারেন্সি রিপোর্ট বলছে, অন্যান্য ক্যাটেগরিতেও বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে। সেখানে হ্যারাসমেন্টের রিপোর্টে ১৭ শতাংশের বেশি অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপত্তিকর কনটেন্টের ক্ষেত্রে ১৮ শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, ফেসবুক মোট ২৭.৭ মিলিয়ন কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এবং ১৩টি পলিসির বিরুদ্ধে রয়েছে এই সমস্ত কনটেন্ট। এর মধ্যে ২১.৭ মিলিয়ন কনটেন্ট হল স্প্যাম কনটেন্ট, ১.৬ মিলিয়ন কনটেন্ট হল অ্যাডাল্ট ন্যুডিটি ও সেক্সুয়াল কনটেন্ট, ১.৪ মিলিয়ন কনটেন্ট হল হিংসাত্মক এবং গ্রাফিক কনটেন্ট। এইসব কনটেন্টের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...