Monday, April 6, 2026

আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী, ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী কুস্তিগির

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর গ্রেফতারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। আর এই আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানালেন সাক্ষী মালিক। সোমবার দুপুরে হঠাৎই একটি খবর ছড়ায় যে আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না সাক্ষী মালিক। তৈরি হয় চাঞ্চল্য। আর সেই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষী বলেন, আন্দোলন থেকে সরছি না। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগির সাক্ষী বলেন,” ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। দয়া করে ভুয়ো খবর ছড়াবেন না।”

ঘটনার সূত্রপাত, সোমবার হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে যে, দিল্লিতে কুস্তিগিরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাক্ষী মালিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাক্ষী। আর এরপরই চাঞ্চল্য তৈরি হয়। আর সেই নিয়েই মুখ খোলেন সাক্ষী। জানিয়ে দেন আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি।

এদিকে শনিবার রাতে অমিত শাহ-এর সঙ্গে দেখা করেন প্রতিবাদী কুস্তিগিরেরা। যদিও বৈঠক নিষ্ফলা। ব্রিজভূষণের গ্রেফতার নিয়ে কোন ইতিবাচক মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কাছ থেকে কোন প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন আন্দোলনকারী কুস্তিগিররা। এদিন এমনটাই জানালেন বৈঠকে উপস্থিত থাকা অন্যতম আন্দোলনকারী কুস্তিগির সত্যার্ত কাদিয়ান।

আরও পড়ুন:নিষ্ফলা বৈঠক! শাহী বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ বিনেশরা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...