Wednesday, March 25, 2026

আজ বিশ্ব পরিবেশ দিবস!কেন পালিত হয় দিনটি?

Date:

Share post:

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। প্রত্যেক বছর, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। পরিবেশের (Environment) ক্ষয়ক্ষতি ও কী ভাবে তা সংরক্ষণ করা সম্ভব, তা নিয়ে আলোচনা করতেই এই উদযাপন। এ বছর ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপনের ৫০তম বছর।কিন্তু জানেন কী কেন ঘটা করে পালন করা হয় এই দিনটি?এর পেছনের ইতিহাসই বা কী? চলুন জেনে নেওয়া যাক এর নেপথ্যের কাহিনী।

আরও পড়ুনঃস্বজনহারাদের পাশে দাঁড়াতে ছয় সদস্যের কমিটি গড়লেন অভিষেক


১৯৭২ সালে ‘স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট’-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয়  ‘বিশ্ব পরিবেশ দিবস।’ স্লোগান ছিল, ‘ওনলি ওয়ান আর্থ।’ স্টকহোম কনফারেন্স থেকে ‘ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম’ বা UNEP নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয়।’ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম’ বা UNEP  এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে, পরিবেশ সংরক্ষণের কাজে ১৪৩টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম, প্লাস্টিক-দূষণ মোকাবিলার পথ  সন্ধান করা। এবার তাই ক্যাম্পেনের নামকরণ হয়েছে, ‘BeatPlasticPollution’।  রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী, গোটা বিশ্বে গড়ে ৪০ কোটি টনেরও বেশি প্লাস্টিক তৈরি হয়। কিন্তু তার মধ্যে মোটে ১০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য, বাকি প্লাস্টিকের বিরাট অংশ জলাশয়, নদী, সমুদ্রে এসে জমে থাকে। এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক খাবার, জল ও বাতাসের সঙ্গে মিশে যায়। ছড়িয়ে পড়ে নানা ভাবে। এবারের থিম সেই প্লাস্টিক বর্জন। অর্থ্যাৎ, কী ভাবে এই প্লাস্টিকের সঙ্গে মোকাবিলা করা যায়, কী ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি করে এই নিয়ে কাজ করার জন্য উদ্দীপিত করা যায়, সেটিই এই বারের থিম।

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...