Wednesday, March 25, 2026

রুজিরাকে ইডির তলব, ফের “টাইমিং” নিয়ে প্রশ্ন তুলে তো.প কুণালের

Date:

Share post:

সল্টলেক সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি দফতর (Enforcement Directorate) থেকে প্রায় পৌনে চার ঘণ্টা পর বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। আচমকা একবছর পর রুজিরাকে ইডির তলবের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ “টাইমিং” (Timing) অর্থাৎ, ঠিক কোন সময়ে অতিসক্রিয় হয়ে উঠেছে সিবিআই-ইডি, তা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন।

কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অভিষেকের জনসংযোগ যাত্রাকে ভয় পেয়েছে বিজেপি। তাই কখনও রাতের অন্ধকারে তাঁর কনভয়ে হানলা, কখনও নবজোয়ারের তাল কাটতে অভিষেককে সিবিআই তলব, কখনও আবার মনোবল ভাঙতে তাঁর স্ত্রীকে নিয়ে টানাটানি করছে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা রুজিরার বিদেশ সফরে কোনও বাধা নেই। সেইমতো কয়েক মাস আগে আমেরিকাতেও গিয়েছিলেন রুজিরা। কিন্তু এখন তৃণমূলে নবজোয়ারের সাফল্যতে ভয় পেয়ে অভিষেক ও তাঁর পরিবারকে হেনস্থা করার চেষ্টা চলছে। এবং বিজেপির অঙ্গুলিহেলনেই অতিসক্রিয় হয়ে উঠেছে এজেন্সিগুলি।

কুণালের আরও দাবি, ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার তদন্তে অনেক কিছু সামনে আসছে। যেখানে রেলের গাফিলতি পরিষ্কার। নিজেদের দায় ধামাচাপা দিতে নজর ঘোরাতেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একবছর পর আচমকা ইডির তলব। বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করেছে এজেন্সি। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।

যদিও রুজিরা বন্দ্যোপাধ্যায় আইনকে সম্মান দিতে ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে পৌনে চার ঘন্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে আসেন।

 

 

 

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...