Saturday, April 4, 2026

Srinagar: বো.রখাতে নিষে.ধাজ্ঞা, জ*ঙ্গি হু*মকি পেলেন প্রিন্সিপাল!

Date:

Share post:

সরকারি স্কুলে (Government School)রোরখা পরে প্রবেশ করা যাবে না- শ্রীনগরের (Srinagar) একটি স্কুলের এই ফরমান জারির পরই রীতিমতো বিক্ষোভ শুরু স্কুল চত্বরে। এর মাঝেই জঙ্গি গোষ্ঠীর হুমকি পেলেন স্কুলের প্রিন্সিপাল। বিশ্বভারতী গভর্নমেন্ট স্কুলের নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

কাশ্মীরের (Kashmir) বিশ্বভারতী গভর্নমেন্ট স্কুলের প্রিন্সিপাল একটি নির্দেশিকা জারি করে জানান যে স্কুলের মধ্যে বোরখা পরা যাবে না। তবে হিজাব পরায় কোনও বাধা নেই। এরপরই ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হয়েছে বলে স্কুলে বিক্ষোভ শুরু হয়। একাধিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শ্রীনগরের ছাত্রীদের প্রতিবাদের ভিডিও। তারপরেই সন্ত্রাসবাদী গোষ্ঠীর হুমকি পান ওই স্কুলের প্রিন্সিপাল। বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে কর্ণাটকের হিজাব নিষিদ্ধ করার বিষয়টিও তুলে ধরেন। পরে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নেন প্রিন্সিপাল। তিনি জানান, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি বোরখা না পরার নির্দেশিকাও প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...