Wednesday, March 25, 2026

কলকাতা শিলিগুড়িতে বাজি হাব, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

এগরা এবং ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সর্তক প্রশাসন। এবার কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। রাজ্যের ৭০ জন বাজি ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

আরও পড়ুন:পরিবারতন্ত্র থেকে আর্থিক কে.লেঙ্কারি- টুইটে মোদিকে ধুয়ে দিলেন অভিষেক

এর আগেও ক্লাস্টার তৈরির কথা জানিয়েছিল রাজ্য সরকার। এগরায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জানান, বেআইনি বাজি কারখানা রুখতে ক্লাস্টার তৈরি করা হবে। জনবসতি থেকে দূরে তৈরি হবে গ্রিন ক্র্যাকার ক্লাস্টার।

মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন গ্রিন ক্র্যাকার, যা মানুষের কাজে লাগে, অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের ক্লাস্টার, যেখানে যেখানে বাজি কারখানা আছে, সেখান থেকে জনগণ সম্বলিত এলাকা, তার থেকে একটু দূরে করে দেওয়া হবে। সেইমত বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...