Monday, April 6, 2026

চোপড়াকাণ্ডে দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা হাই কোর্টে

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়কে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জল গড়াল হাই কোর্টে। কংগ্রেসের তরফে দায়ের করা জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল আদালত। শুক্রবার আইনজীবী কৌস্তভ বাগচী কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান।

আরও পড়ুন:ভাঙড় নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের, মঙ্গলে শুনানি


বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় চোপড়ায়। বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে গুলি চলার অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে বাম-কংগ্রেস শিবিরের দাবি। যদিও কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে বলা হয়, বাম এবং কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। আচমকা মিছিলের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। এতে ছত্রভঙ্গ হয়ে যান মনোনয়ন জমা দিতে যাওয়া বিরোধী প্রার্থীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...