Monday, April 6, 2026

মালদহে তৃণমূল নেতাকে পি*টিয়ে খু*ন, কাঠগড়ায় কংগ্রেস

Date:

Share post:

এবার তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল।কালিয়াচকের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, তিনি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন। এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে।যদিও কংগ্রেস সেই অভিযোগ মানতে চায়নি।

মনোনয়ন পেশের আজ শনিবার স্ক্রুটিনি পর্ব চলছে। জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফেরার সময় আক্রান্ত হন গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাফা। সুজাপুর গ্রাম পঞ্চায়েত থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় তাঁকে।কিন্তু শেষ রক্ষা হয়নি।হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...