Monday, April 6, 2026

পিতৃ দিবসে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

আজ ১৮ জুন, আজ পিতৃ দিবস। আজ বিশ্বজুড়ে পালন করা হচ্ছে পিতৃ দিবস। রোজের মতনই এই দিনে বাবাদের প্রতি নিজেদের ভালোবাসা ও সম্মান জাহির করেন সন্তানরা। নিজেদের বাবার সঙ্গে ছবি পোস্ট করেন সকলে। বাদ গেল না মোহনবাগান সুপার জায়ান্টস। পিতৃ দিবসের শুভেচ্ছা জানাল, কিন্তু সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-কে খোঁচা দিয়ে।

কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দুই দলের মাঠের মধ‍্যে শত্রুতা চরমে। তবে মাঠের বাইরেও চলে একে ওপরকে খোঁচা দেওয়ার পালা। যা বেশ পরিচিত দেশের বিভিন্ন প্রান্তে। আর এবার এই রেস গিয়ে পরল পিতৃ দিবসের দিনেও। সোশ্যাল মিডিয়ার যুগে আজকের এই বিশেষ দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে খোঁচা দিল মোহনবাগান।

পিতৃ দিবস উপলক্ষ্যে, রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সুপার জায়ান্টস একটি ভিডিও পোস্ট করে, যেখানে গত ছয়টি আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমস্ত গোলের ভিডিও পোস্ট করে। আর ক‍্যাপশনে লেখেন, “এই পিতৃ দিবসে, উপভোগ করা যাক শেষ ছয়টি ডার্বির জয়।” আর এই পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মোহনবাগান সমর্থকরা বেশ উপভোগ করছেন এই পোস্ট, খোঁচা দিচ্ছে লাল-হলুদ সমর্থকদের। অন্যদিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

তবে দুই প্রধানের আইএসএলে আসার পর থেকে কলকাতা ডার্বিতে মোহনবাগানের আধিপত্য রয়েই গিয়েছে। এমনকি, আইলিগের শেষ কলকাতা ডার্বিতেও জিতেছিল মোহনবাগান। যদিও সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:‘আইপিএল জেতা এত সহজ নয় বিরাট’, মুখ ফস্কে ফের শিরোনামে মহারাজ


 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...