Saturday, April 4, 2026

দারিদ্রকে হার মানিয়ে সোনা জয় হুগলির নুপুরের

Date:

Share post:

সুমন করাতি,হুগলি: নিজের ওপর বিশ্বাস, আস্থা এবং হার না মানা জিদ থাকলে সব অসম্ভবকেই যে সম্ভব করা যায়, তা করে দেখাল হুগলির মেয়ে নুপুর পান্ডে। দারিদ্রকে হার মানিয়ে সোনা জয় করলেন তিনি। সম্প্রতি স্কুল ভিত্তিক ৬৬ ন্যাশানাল গেমসে অংশ গ্রহন করেন নুপুর। সেই টুর্নামেন্টে কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সারা ভারতের সেরার সেরার মুকুট জয় করে নিলেন ভদ্রেশ্বরের নবগ্রামের বাসিন্দা নুপুর। এবার তাঁর লক্ষ্য এশিয়ান গেমস।

ভুপালের তিরাংগর স্টেডিয়ামে স্কুল ভিত্তিক ৬৬ ন্যাশানাল গেমসে ভারতের অনেক রাজ্যের ছাত্র ছাত্রিরা অংশ নিয়েছিল। কিন্তু সবাইকে পিছনে ফেলে ৫টি সোনার মেডেল, শংশাপত্র পেয়ে নিজেকে তুলে ধরল নুপুর। খলিসানি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নুপুর। বাবা স্বরূপ পান্ডে ও শ্যামলির দুই মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। অভাবের সংসার হলেও, দুই মেয়েকে খেলাধুলার সঙ্গে যুক্ত রেখেছেন স্বরূপ। নুপুরের এই জয়ে আপ্লুত বাবা স্বরূপ। তিনি বললেন, মেয়েকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু অভাবের সংসার জানিনা কি হবে।

নুপুরের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর কোচ। তিনি বলেন, ওকে যদি আর্থিক দিক থেকে সহযোগিতা করা হয় তাহলে আরও এগিয়ে যাবে। আগামী দিনে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ইচ্ছা নুপুরের। নুপুরের সাফল্যে উচ্ছ্বসিত তাঁর স্কুলের প্রধান শিক্ষকও।

আরও পড়ুন:পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ নেইমারের বিরুদ্ধে, জরিমানার মুখে তিনি

 


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...