Thursday, April 2, 2026

পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরে তৃণমূল সুপ্রিমো: সোমে কোচবিহার, মঙ্গলে জলপাইগুড়ি

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবার ময়দানে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুপুরেই রওনা দিয়ে বিকেলে কোটবিহার পৌঁছন তিনি। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন মমতা। সোমবার কোচবিহার (Cochbehar) দক্ষিণ বিধানসভার চাঁদামারি প্রাণনাথ হাই স্কুলের ময়দানে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

গত বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূল বিপুল ভোটে জয়ী হলেও, কোচবিহারে ফল আশানুরূপ হয়নি। লোকসভা ভোটের ঠিক এক বছর আগে পঞ্চায়েত ভোটে কোচবিহারকে ‘পাখির চোখ’ করে উত্তরবঙ্গে নিজেই প্রচার শুরু করছেন মমতা। মঙ্গলবার, জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারের ডামডিম এলাকায় সভা করবেন তিনি। গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতেও বেশ কয়েকটি আসনে জয় পায় গেরুয়া শিবির।

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কখনও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে এতদিন প্রচারের দায়িত্ব তৃণমূলের প্রথমসারির নেতাদের দিয়েছিলেন। তবে, এবার পঞ্চায়েতে প্রচারে যাচ্ছেন মমতা। সোমবার, কোচবিহারের চাঁদমারি থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূল সভানেত্রী।

পটনায় বিরোধী মহাজোটের মেগা বৈঠকে মধ্যমণি ছিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর উদ্যোগেই কংগ্রেস-আপের ঝগড়া থামে বৈঠকে। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোট সব রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট। গতবার ২০১৮-র পঞ্চায়েত ভোটের পরে ২০১৯ লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার সেই সুযোগ তাদের দিতে চান না তৃণমূল সভানেত্রী। সেই কারণে পঞ্চায়েত থেকেই প্রচারে জোর দিচ্ছেন তিনি। কেন্দ্রের বঞ্চনা, ১০০দিনের টাকা আটকে রাখার পাশাপাশি বিজেপি-র সাম্প্রদায়িক বিভাজনের কথাও প্রচারের তুলে ধরতে পারেন তৃণমূল সুপ্রিমো।

 

 

Related articles

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...