Wednesday, March 18, 2026

ধোনির সামনে চকোলেটের ট্রে নিয়ে হাজির বিমানসেবিকা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ফের ভাইরাল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক‍্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। তবে এবার মাঠে নয় মাঠের বাইরে, একেবারে বিমানের মধ‍্যে। ঠান্ডা মাথার মানুষ বলেই পরিচিত মাহি। আইপিএল ছাড়া ২২ গজে এখন দেখা যায় না ধোনিকে। বাকি যে মুহূর্তগুলো শিরোনামে উঠে আসে ধোনি তা মাঠের বাইরের। কখনও চাষবাসে মনোযোগী ধোনির ভিডিও ভাইরাল হয় তো কখনও সতীর্থর আমন্ত্রণ পৌঁছে যান পরিবার নিয়ে। আর এবার সোশ্যাল মিডিয়া ভাইরাল মাহির বিমানযাত্রার ভিডিও।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ধোনির একটি ভিডিও। যেখানে সিএসকে অধিনায়ককে দেখা যাচ্ছে ক‍্যান্ডি ক্রাশ খেলতে। এরপরই দেখা যায় বিভিন্ন রকমের চকোলেট নিয়ে বিমানের মধ্যে দাঁড়িয়ে আছেন ওই বিমান সংস্থার সেবিকা। সেই চকোলেটের ট্রে নিয়ে ধোনির কাছে যান তিনি। ধোনিকে জানালার ধারের আসনে বসে থাকতে দেখা যায়। নানারকমের চকোলেট সাজিয়ে রাখা ট্রে-এর মধ‍্যে। প্রথমেই একটি চিরকুট ধোনির হাতে ধরিয়ে দেন ওই বিমানসেবিকা। তারপর চকোলেটগুলি নেওয়ার অনুরোধ জানান ধোনিকে। ধোনি চিরকুটটি হাতে নিয়ে ট্রে থেকে একটি চকোলেটের প্যাকেট তুলে নিয়ে ধন্যবাদ জানান বিমানসেবিকাকে। মিষ্টি হেসে তাঁকে বলেন, আর চকোলেট নেবেন না। একটাই যথেষ্ট।” আর এই ভিডিও নিমিষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায় বিমানসেবিকার সঙ্গে খুব মিষ্টি হেসেই কথা বলেন মাহি। যা মন কেড়েছে নেটিজেনদের।

২০২৩ আইপিএলের পর আপাতত বিশ্রাম নিচ্ছেন ক‍্যাপ্টেন কুল। হাঁটুর অস্ত্রোপচারের পর নিজেকে পুরনো ছন্দে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।

আরও পড়ুন:বিরাটের কঠিন সময় তুলে ধরলেন ইশান্ত, বললেন ‘আমি নিজেকে এই জায়গায় দেখার কথা কল্পনাও করতে পারব না’

 

 

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...