Monday, April 6, 2026

Panchayat Election 2023: বাহিনী কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে শুক্রবার বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসল রাজ্য নির্বাচন কমিশন। বিএসএফের আইজি এসসি বুদাকোটি এবং রাজ্য পুলিশের অফিসার আইজি আর্মড ফোর্স রাজেশ যাদব এর সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সূত্রে জানা গেছে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, স্পর্শকাতর অতি স্পর্শকাতর বুথ নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও রাজ্য প্রশাসন এর সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় করে বিধি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রশাসনের পক্ষে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম উপস্থিত ছিলেন। জানা গেছে এরিয়া ডমিনেশন, নাকা চেকিং, কনফিডেন্স বিল্ডিং সহ আন্তর্জাতিক বোর্ডের নজরদারির জন্য এইসব কেন্দ্রীয় বাহিনী কে ব্যাবহার করা হবে। কেন্দ্র কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে তার উপরে নির্ভর করবে কোন জায়গায় কত বাহিনী মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। তবে অপেক্ষা করা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে। তার উপরেই নির্ভর করবে সমস্ত প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন- বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল নিয়ে তী.ব্র অ.সন্তোষ বিচারপতি সিনহার

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...