Thursday, March 12, 2026

ফের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহ

Date:

Share post:

মুম্বাইয়ে(Mumbai) ফের চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ট্রেনের মধ্যে তরুণীকে একা পেয়ে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে। বারবার মুম্বইয়ের লোকাল ট্রেনে(Local Train) এহেন ঘটনা ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন রাতে চারনি রোড স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে উঠেছিলেন তরুণী। ট্রেনটি ছাড়ার মুহূর্তেই এক যুবক ওঠেন ওই কামরায়। অভিযোগ, ট্রেনটি চারনি রোড ছাড়ার পর থেকেই তরুণীকে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করতে থাকেন। শুধু তাই-ই নয়, তরুণী প্রতিবাদ করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন। গ্রান্ট রোড স্টেশন ঢুকতেই ওই যুবক নেমে পড়েন। ঘটনার প্রায় চার দিন পর ২৮ জুন রেলপুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশের দাবি, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালানো হয়। ওই দুই স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ধারায় একটি এফআইআরও দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসের শুরুতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে কলেজপড়ুয়া তরুণীকে একা পেয়ে নিগ্রহের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৪ জুন সকালে গিরগাঁওয়ের বাসিন্দা ওই তরুণী নভি মুম্বইয়ের বেলাপুরে যাচ্ছিলেন পরীক্ষা দিতে। তখনই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর পানভেলগামী ট্রেনে ছত্রপতি শিবাজি (সিএসটি) স্টেশন এবং মসজিদ স্টেশনের মাঝে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে নওয়াজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, স্টেশনে ৫ তরুণীকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। পরে বছর চল্লিশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর ফের চলন্ত ট্রেনে তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটল মুম্বাইয়ে।

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...