Monday, April 6, 2026

ফের হিংসায় উস্কানি বিজেপির! বিডিওদের লাঠিপেটার নিদান সুকান্তর

Date:

Share post:

চেনা অঙ্কে ভোটের আগে ফের হিংসায় উস্কানি দিতে শুরু করল বিজেপি(BJP)। রক্ত হোলির পর এবার সরকারি আধিকারিক বিডিও অফিসারদের বাঁশপেটা করার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। জানালেন, বিডিওর(BDO) পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন। তারপর আমি আপনাদের বাঁচাবো। বিজেপি সভাপতি তথা একজন সাংসদের মুখে এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছে, এভাবেই হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি।

শনিবার শ্যামপুরের দেউলী বাজারে বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভোট না হওয়া পর্যন্ত বুথ ছাড়বেন না। এলাকার থানার OC-দের দিয়ে ভোট করানোর ব্যবস্থা করা হচ্ছে। বেশি বেশি করে ব্যালট ছাপা হচ্ছে। ব্যালট বক্স পাহারা দেবেন। পুলিশ যখন ব্যালট বক্স স্ট্রং রুমে নিয়ে যাবে তখন আপনারাও ঝাণ্ডা এবং ডান্ডা নিয়ে পুলিশের পিছনে পিছনে যাবেন। বিডিওদের বেশি বেশি করে ব্যালট ছাপাতে বলা হয়েছে। বিডিওরা যদি বেশি করে ব্যালট ছাপে, তাহলে বিডিওর পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন। তারপরে আমি বাঁচাবো আপনাদের।” উল্লেখ্য, এর আগে হাঁসখালিতে একবিজেপি কর্মীর আত্মহত্যার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে রক্তহোলি খেলার নিদান দিয়েছিলেন সুকান্ত মজুমদার। বলেছিলেন, “তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে। তখন কিন্তু বলতে পারবে না যে, বিজেপি আইনশৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপিই বাধ্য হবে ব্যবস্থা নিতে।”

এই ঘটনায় সুকান্তকে পাল্টা তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, আসলে রাজনীতির ময়দানে লড়ার ক্ষমতা নেই বিজেপির। তাই ভোটের আগে ইচ্ছাকৃতভাবে হিংসায় উস্কানি দিয়ে চলেছেন বিজেপি নেতারা। যাতে হিংসার পরিস্থিতি তৈরি হয়, আর সেখান থেকে রাজনৈতিক ফায়দা এরা নিতে পারে। যদিও এদের উদ্দেশ্য সফল হবে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...