Monday, March 16, 2026

সোমেই বছরের প্রথম সুপার মুন! ‘বাক মুন’ নিয়ে বাড়ছে উন্মাদনা

Date:

Share post:

হাতে মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন মহাকাশপ্রেমীরা। সোমবার গুরুপূর্ণিমা (Gurupurnima)। আর সেদিনই আকাশের দিকে তাকিয়ে থাকতে চলেছেন সবাই। এই দিন চাঁদ পৃথিবীর খুব কাছে না এলেও আকাশের নিচের দিকে অবস্থান করে। জুলাই মাসের এই সুপারমুনকে ডাকা হয় বাক মুন (Buck Moon)নামে।

এই চাঁদকে অনেকে ‘রাসবেরি মুন’, ‘থান্ডার মুন’ এমনকি ‘হে মুন’ বলেও অভিহিত করেছে। এই দিন চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩ লক্ষ ৬১ হাজার ৯৩৪ কিমি দূরত্বে থাকবে। স্বাভাবিক ভাবেই চাঁদকে অনেকটা বড় দেখতে লাগবে। পূর্ণিমার এই সময়কালে পুরুষ হরিণের শিং বৃদ্ধি পায়। তারই ইংরেজি নাম ‘বাক’-এর কারণেই এই নামে ডাকা হয় জুলাই মাসের পূর্ণিমার চাঁদকে। তবে আজ রবিবারেও উজ্জ্বল দেখাবে চাঁদকে। আকাশে মেঘ না থাকলে স্পষ্টতই তা দৃশ্যমান হবে। কাল পূর্ণিমা হলেও মঙ্গলেও জ্বলজ্বল করবে চাঁদমামা। তবে আপাতদৃষ্টিতে বড় মনে হলেও এই চাঁদ বছরের চারটি সুপারমুনের মধ্যে সবচেয়ে ছোট, বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এরপর আগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে ফের সুপারমুনের দেখা মিলবে।

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...