Monday, April 6, 2026

পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যমৃ*ত্যু! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

নির্বাচন আগে ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। রুলিয়ার মানবাজারে প্রচারে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর কর্মীর দেহ উদ্ধার হয়। সোমবার সকালে কেন্দডি গ্রামের কাছে একটি ছোট নদীর পাড় থেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সাতসকালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু করেছে গেরুয়া বাহিনী।

আরও পড়ুন:সরকারি জমিতে অ.বৈধ নির্মাণ! কুলপিতে আ.টক ISF প্রার্থীর স্বামী, অবরুদ্ধ ১১৭ নম্বর জাতীয় সড়ক

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বঙ্কিম হাঁসদা। তিনি মানবাজার ২ ব্লকের হেঁসলা সংসদের কেন্দডি বুথে বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। পুকুর পাড়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখে বোরো থানায় খবর দেন স্থানীয়েরা। পরিবারের দাবি, রবিবার বিকেলে নিজের বাড়ি থেকে বেরোন বঙ্কিম। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রাত পর্যন্ত বিজেপি নেতা বাড়ি না ফেরায় খোঁজখবর করা শুরু করেন পরিবারের লোকেরা। কিন্তু তাঁর হদিস মেলেনি। এর পর সোমবার সকালে নদীর ধারে বঙ্কিমকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আগে রাজনৈতিক রঙ লাগাতে মরিয়া বিজেপি ইতিমধ্যেই তৃণমূলকে এই হত্যার কারণে অভিযুক্ত করেছে। যদিও ঘটনার অস্বীকার করেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...