Saturday, March 28, 2026

মার্কিন নাগরিকদের চিনে প্রবেশে নিষে*ধাজ্ঞা !

Date:

Share post:

এবার আর চাইলেও চিন সফর (China Tour) করতে পারবেন না মার্কিন নাগরিকরা (American Citizen)। সফরের আগেই হুঁশিয়ারি দিল আমেরিকা সরকার (USA Government)। বিদেশ দফতর জানিয়েছে জিনপিং-এর দেশে গেলে আমেরিকার নাগরিকদের গ্রেফতার করা হতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। যদিও নির্দেশিকা এর আগেও ছিল, তবে এবার তা আরও জোরদার করা হয়েছে বলে খবর।

জুন মাসেই আমেরিকা সফরে গিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। এমনিতেই আমেরিকা চিন দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবল টানাপোড়েনের মধ্যেই এই সফর হয়েছিল। এই সফর চলাকালীনই চিনে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়। আমেরিকা ও চিন-দুই দেশেরই দাবি ছিল, জটিলতা কাটিয়ে ফের স্বাভাবিক হয়ে উঠেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যেই এমন ঘোষণা আমেরিকার। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, দমনমূলক আইন কঠোরভাবে ব্যবহার করা হয় চিনে। সেক্ষেত্রে এই আইনের কোপে পড়তে হতে পারে আমেরিকার নাগরিকদের। তাই সব পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব জরুরি প্রয়োজনে অবশ্য চিনে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু সেক্ষেত্রে বাড়তি সতর্কতা গ্রহণ করা দরকার। কারণ বেআইনি ভাবেই দীর্ঘদিনের জন্য USA নাগরিকদের আটকে রাখতে পারে চিন প্রশাসন বলেই আশঙ্কা বাড়ছে ।

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...